১৭ এপ্রিল ২০২৬ - ১০:১৭
ইমাম খামেনেয়ি লাঞ্ছনা মেনে নেননি/ইরানের জন্য শিয়া-সুন্নি সবাই দোয়া করছেন

'মহানবীর (সা.) মহান নাতির মতই মুসলিম বিশ্বের এই মহান নেতা শাহাদাতের পথ বেছে নিয়েছেন'

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার বিশিষ্ট সুন্নি আলেম ও মুফতি বলেছেন, মুসলিম উম্মাহর ও মহানবীর (সা)আদর্শের পথে মহান শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনী খামেনেয়ী ইতিহাসে একজন সাহসী নেতা ও প্রকৃত বীর-মানুষ হিসেবে অমর হয়ে থাকবেন।



কে.বি হযরত নামের এই বিশিষ্ট রুশ সুন্নি আলেম ও মুফতি ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাতের চল্লিশা বা চেহলুম উপলক্ষে বলেছেন, মহানবী মুহাম্মাদ (সা.)’র মহান নাতির মতই মুসলিম বিশ্বের এই মহান নেতা শাহাদাতের পথ বেছে নিয়েছেন এবং হীনতা, অপমান ও আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করে শত্রুর মোকাবেলায় রুখে দাঁড়ান ও মহান শাহাদাতের মর্যাদা লাভ করেন।

মহান আল্লাহ কেবল নির্বাচিত ও বিশ্বস্ত বান্দাহদেরকেই শাহাদাতের মর্যাদা দান করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা এই খোদায়ি পুরস্কার বা পদক পেয়েছেন।

রুশ এই মুফতি বলেছেন, আজ সব প্রকৃত শিয়া ও সুন্নি মুসলমান ইরানের জন্য দোয়া করছেন, কারণ ৪০ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ কাজ নয়, মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে ইতিহাসে এমন প্রতিরোধের আর কোনও নজির নেই।

রাশিয়ার এই সুন্নি মুসলিম আলেম শত্রুদের মোকাবেলায় ইরানি জনগণ, লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য প্রতিরোধ গ্রুপগুলোর প্রশংসার পাশাপাশি অন্য মুসলিম দেশগুলোও সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেবে এবং ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি জোরদারসহ ও শত্রুর মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে জেগে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha